আজ, Saturday


১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

খিলগাঁও রেলগেট এলাকায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

শনিবার, ০১ আগস্ট ২০২৬
খিলগাঁও রেলগেট এলাকায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া জানান, আমরা রাত সোয়া ১০টার দিকে খবর পেয়ে মুগদা জেনারেল হাসপাতালের মর্গে থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়াশেষে মরদেহ ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে।রাজধানী খিলগাঁও থানাধীন রেলগেট এলাকায় কামরুজ্জামান খান দিপু (৪০) নামের এক ব্যবসায়কে তুলে নিয়ে পিটিয়ে হত্যার করার অভিযোগ পরিবারের। শনিবার (১ আগস্ট) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া জানান, আমরা রাত সোয়া ১০টার দিকে খবর পেয়ে মুগদা জেনারেল হাসপাতালের মর্গে থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়াশেষে মরদেহ ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। স্বজনদের বরাত দিয়ে এসআই আরো জানান, গত ২৯ জুলাই সাড়ে ছয়টার দিকে খিলগাঁও রেলগেট এলাকায় অজ্ঞাত ১০/১২ জন দুর্বৃত্ত পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকরা জানান দিপুকে আইসিইউতে নিতে হবে। কিন্তু সেখানে বেড খালি নেই। ঢাকা মেডিকেল থেকে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার আরো অবনতি হলে গতকাল রাতেই (৩১ জুলাই) মুগদা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের বাবা সামসুউদ্দিন জানান, দীপু ও তার দুই ভাই পানির ব্যবসা করত। দিপু ভাইদের মধ্যে সবার ছোট। তিনি আরো বলেন, বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিপু বাসা থেকে বের হয়। এরপর খিলগাঁও রেলগেইট এলাকায় অজ্ঞাত ১০/১২ জন ব্যক্তিরা তাকে তুলে নিয়ে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় খিলগাঁও রেলগেট এলাকায় ফেলে চলে যায়। খবর পেয়ে রাত সাড়ে ৯ টার দিকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে আইসিইউ খালি না থাকায় কাঁটাবনের হোম কেয়ার নামে একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান অবস্থার উন্নতি না হলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যায় দিপু।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৪ অপরাহ্ণ | শনিবার, ০১ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com