আজ, Tuesday


৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

শাহজাদপুরে বৈদ্যুতিক তার ছিঁড়ে তিন গাভীর মৃত্যু, খামারির প্রায় ৭ লাখ টাকার ক্ষতি

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
শাহজাদপুরে বৈদ্যুতিক তার ছিঁড়ে তিন গাভীর মৃত্যু, খামারির প্রায় ৭ লাখ টাকার ক্ষতি
সংবাদটি শেয়ার করুন....
এম.  রওশন আলম,  সিরাজগঞ্জ :  সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের টিয়ার বন্দর গ্রামে বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি গাভীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় ৭ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন খামারি আমজাদ আলী প্রামাণিক। ৩ আগস্ট ২০২৬  সোমবার  সকাল  ৬টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খামারের ওপর দিয়ে চলে যাওয়া বিদ্যুতের লাইন হঠাৎ ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় খামারে থাকা তিনটি গাভী বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
তারা আরও জানান, খামারের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে বৈদ্যুতিক লাইন চলে গেছে। নিয়মিত এসব লাইনের রক্ষণাবেক্ষণ করা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামত এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ক্ষতিগ্রস্থ খামারি আমজাদ আলী প্রামাণিক জানান, দীর্ঘদিন ধরে তিনি ৭টি  গাভী পালন করে পরিবারের জীবিকা নির্বাহ করে আসছেন। হঠাৎ এমন দুর্ঘটনায়  ৩টি গাভী মারা যাওয়ায় প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এক মুহূর্তেই তার স্বপ্ন ভেঙে গেছে বলে তিনি জানান। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহযোগিতার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শাহজাদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম  মোঃ জহির আব্বাস খান জানান, বিদ্যুতের তার ছিঁড়ে খামারির ৩টি গরুর মৃত্যুর খবর শুনেছি। তবে ঐ লাইনটা শাহজাদপুর জোনের আওতাধীন নয়। ওটা পাবনা সমিতির আওতাধীন।
এ ঘটনায় শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পেয়েই পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
advertisement

Posted ৭:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com