আজ, Sunday


২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ওই স্কোয়াডে ফিরেছেন জাকের আলী অনিক এবং সৌম্য সরকার। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন মুশফিক হাসান। এছাড়া সহ-অধিনায়ক হিসেবে থাকছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এছাড়াও স্কোয়াডে রয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মুমিনুল হকের পাশাপাশি পেস আক্রমণে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন চৌধুরীকে রাখা হয়েছে। তবে দলে নেই লিটন দাস, নাহিদ রানা এবং শরিফুল ইসলাম। আগামী ১৩ অগাস্ট অস্ট্রেলিয়ার ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে সিরিজটি শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ২২ অগাস্ট ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছিল ২০০৩ সালে। প্রায় ২৩ বছর পর সেখানও আবারও টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে টাইগার ক্রিকেটাররা। নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, এবাদত হোসেন, মুশফিক হাসান এবং তাসকিন আহমেদ।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২১ অপরাহ্ণ | রবিবার, ২৬ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com