

মুলাদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের মুলাদী উপজেলার চরলক্ষ্মীপুর মৌজায় ১৩০ শতাংশ জমি দখল, চলতি মৌসুমের আমন ধানের বীজ বিনষ্টকরণ এবং ৩ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ই আগস্ট দুপুর ১:৩০ মিনিটে মুলাদী রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মুলাদী সদর ইউনিয়নের দক্ষিণ খালাসীরচর গ্রামের (৭ নং ওয়ার্ড) বাসিন্দা মৃত সেকান্দার বেপারীর পুত্র ভুক্তভোগী বজলুর রহমান (৫০)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বজলুর রহমান অভিযোগ করেন, কাজিরচর ইউনিয়নের ইউপি সদস্য (মৃত্যু রকমান মৃধার পুত্র) নুরু মৃধা ও তার সঙ্গীরা বেআইনিভাবে এই জমি দখলে মেতে উঠেছে। তিনি জানান, জমিটি তারা ক্রয় ও ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে ভোগদখল করে আসছিলেন। কিন্তু নুরু মৃধার সাথে উক্ত জমির কোনো আইনি বা স্বত্বগত সম্পর্ক না থাকা সত্ত্বেও তিনি তার দলবল নিয়ে জোরপূর্বক জমি দখল করে নেন।
ভুক্তভোগী আরও জানান, জমি ছেড়ে দেওয়ার বিনিময়ে নুরু মৃধা তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। উক্ত চাঁদা দিতে অস্বীকার করায় অভিযুক্তরা জমিতে থাকা চলতি মৌসুমের আমন ধানের বীজের চরম ক্ষতিসাধন করে তার দলবল নিয়ে জোরপূর্বক জমি দখল করে নেন।
ভুক্তভোগী আরও জানান, জমি ছেড়ে দেওয়ার বিনিময়ে নুরু মৃধা তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। উক্ত চাঁদা দিতে অস্বীকার করায় অভিযুক্তরা জমিতে থাকা চলতি মৌসুমের আমন ধানের বীজের চরম ক্ষতিসাধন করে তা দখল করে নেয়।
এ বিষয়ে ভুক্তভোগী বজলুর রহমান মুলাদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৪৭২) দায়ের করেন এবং বরিশাল কোর্টে ১৪৪/১৪৫ ধারায় মামলা করেন। তবে আইনি পদক্ষেপ সত্ত্বেও অভিযুক্তরা জমিটি দখলে রেখে হুমকি-ধামকি অব্যাহত রেখেছে বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলন থেকে বজলুর রহমান ও তার পরিবার অন্যায়ভাবে জমি দখলকারী ও নুরু মৃধাসহ তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং সরকারের ঊর্ধ্বতন ও প্রশাসনিক কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Posted ৭:১২ অপরাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


