আজ, Wednesday


৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ইরানে বিদ্যালয়ে হামলায় ১৬৫ নিহতের গণজানাজা অনুষ্ঠিত

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ইরানে বিদ্যালয়ে হামলায় ১৬৫ নিহতের গণজানাজা অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: আমেরিকার মৃত্যু হোক’, ‘ইসরায়েলের মৃত্যু হোক’ এবং ‘কোনো আত্মসমর্পণ নয়’ এমন স্লোগানে ফেটে পড়ে শেষকৃত্যে অংশ নেয়া জনতা ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের মেয়েদের বিদ্যালয়ে হামলায় নিহত ১৬৫ জনের গণজানাজা অনুষ্ঠিত হয়েছে। নিহতদের বেশির ভাগই শিক্ষার্থী। খবর আল জাজিরা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়, হাজার হাজার মানুষ একটি জনসমাগমস্থলে জড়ো হয়েছেন। মঞ্চ থেকে ‘আতেনা’র মা বলে পরিচয় দেয়া এক নারী একটি মুদ্রিত ছবি উঁচিয়ে ধরেন। সেটিকে ‘আমেরিকার অপরাধের দলিল’ বলে উল্লেখ করেন। এ সময় ‘আমেরিকার মৃত্যু হোক’, ‘ইসরায়েলের মৃত্যু হোক’ এবং ‘কোনো আত্মসমর্পণ নয়’ এমন স্লোগানে ফেটে পড়ে শেষকৃত্যে অংশ নেয়া জনতা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তবে রোববার ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, ওই এলাকায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো হামলার বিষয়ে তিনি অবগত নন। গত শনিবার ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই অভিযানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ শীর্ষ সামরিক-বেসামরিক নেতৃত্বকে লক্ষ্য করা হয়। এ সময় আলী খামেনি নিহত হন। একই দিন মেয়েদের দুটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছিল, ইরানের দক্ষিণে হরমোজগান প্রদেশের মিনাবে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আলি ফরহাদি বলেন, শনিবার স্কুলটিতে ‘তিনটি ক্ষেপণাস্ত্র’ আঘাত হানে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে আরেকটি স্কুলে হামলা করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com