আজ, Monday


২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

১৭ হাজার ৫১৬ কোটি টাকার নিষিদ্ধ জাল, মাছ ও চোরাচালান পণ্য জব্দ

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১৭ হাজার ৫১৬ কোটি টাকার নিষিদ্ধ জাল, মাছ ও চোরাচালান পণ্য জব্দ
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অভিযান পরিচালনা করে প্রায় ১৭ হাজার ১৫২ কোটি টাকা মূল্যের ৫ লাখ ৬০ হাজার কেজি জাটকা, ৯০ কোটি ৮৮ লাখ রেনু পোনা, ১ লাখ ৭৪ হাজার কেজি জেলি পুশকৃত চিংড়ি, ২ শত ৫৩ কোটি ২৯ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৫ লাখ ২৮ হাজার মিটার বেহুন্দি জাল ও ৬৮ কোটি মিটার অন্যান্য নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। সমুদ্রসীমা, উপকূলীয় অঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে কোস্ট গার্ড প্রায় ১৭ হাজার ৫১৬ কোটি টাকার সমপরিমাণ অবৈধ ও নিষিদ্ধ পণ্য জব্দ করেছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ সময় চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ১৫০ কোটি ৪১ লাখ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করা হয়। ডাকাত ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০৩টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ৩৮০টি দেশীয় অস্ত্র, ৪ হাজার ৬ শত ৬৮ রাউন্ড তাজা গোলা ও ৩৭০ রাউন্ড ফাঁকা গোলা উদ্ধার করা হয়। এসব অভিযানে ১ হাজার ৫২৭ জন দুর্র্ধষ সন্ত্রাসী, ডাকাত, বনদস্যু ও অন্যান্য অবৈধ কাজে জড়িত ব্যক্তি এবং ১৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়। একইসঙ্গে মানব পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা ২৯৭ জন ভুক্তভোগীকে সফলভাবে উদ্ধার করা হয়। মাদক বিরোধী অভিযানে প্রায় ১৯৪ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৩৮ লাখ ৯২ হাজার পিস ইয়াবা, ৬৯ লাখ টাকা মূল্যের ২৩০ কেজি গাঁজা, ১ কোটি ১১ লাখ টাকা মূল্যের ৩ হাজার ২৭৩ বোতল বিয়ার ও হুইস্কি, ১৫ কোটি টাকা মূল্যের ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৩৫ লাখ টাকা মূল্যের সাড়ে ৩ লাখ শলাকা অবৈধ সিগারেট ও ২ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের ২৬ হাজার লিটার বাংলা মদসহ ৬৭০ জন মাদক কারবারিকে আটক করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, দেশের বন্দরসমূহের সার্বিক সুরক্ষা নিশ্চিতে কোস্ট গার্ডের ধারাবাহিক সাঁড়াশি অভিযানের ফলে বহিঃনোঙ্গর অঞ্চলে দস্যুতা শূন্যের কোঠায় নেমে এসেছে এবং দেশের সমুদ্র বন্দরের রেটিং পূর্বের তুলনায় বহুলাংশে উন্নত হয়েছে। পাশাপাশি তেলবাহী জাহাজ এমটি বাংলার জ্যোতি, এমটি বাংলার সৌরভ এবং বিএলপিজি সোফিয়ার ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় বাংলাদেশ কোস্ট গার্ড ‘ফার্স্ট রেস্পন্ডার’ হিসেবে মুহূর্তেই প্রতিটি ঘটনাস্থলে পৌঁছে সফলভাবে অগ্নি নির্বাপণ এবং উপকূলকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করে। এ বাহিনীর সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ দেশের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) থেকে মর্যাদাপূর্ণ লেটার অব কমেন্ডেশন লাভ করেছে । এছাড়াও মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অভিযান পরিচালনা করে প্রায় ১৭ হাজার ১৫২ কোটি টাকা মূল্যের ৫ লাখ ৬০ হাজার কেজি জাটকা, ৯০ কোটি ৮৮ লাখ রেনু পোনা, ১ লাখ ৭৪ হাজার কেজি জেলি পুশকৃত চিংড়ি, ২ শত ৫৩ কোটি ২৯ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৫ লাখ ২৮ হাজার মিটার বেহুন্দি জাল ও ৬৮ কোটি মিটার অন্যান্য নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় প্রতিটি কোস্ট গার্ড সদস্যের প্রচেষ্টা এবং দায়িত্ববোধের ফলাফল হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড রৌপ্য পদক-২০২৫ অর্জন করেছে। উল্লেখ্য, ৭০০ কোটি টাকার বাৎসরিক বাজেটের বিপরীতে কোস্ট গার্ডের গত এক বছরের সাফল্য প্রায় ১৭ হাজার ৫১৬ কোটি টাকা।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫৪ অপরাহ্ণ | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com