আজ, Tuesday


১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

বৈশ্বিক শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
বৈশ্বিক শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : প্ল্যাটফর্মে ট্রাম্প জানান, শুক্রবার আদালতের দেয়া ‘যুক্তরাষ্ট্রবিরোধী সিদ্ধান্তের’ পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর তার প্রশাসন ‘আইনিভাবে পরীক্ষা’ করে আমদানি শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করছে।যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যের ওপর বিশ্বব্যাপী শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এ সিদ্ধান্ত ‘অবিলম্বে কার্যকর’ হবে বলেও জানিয়েছেন তিনি। খবর বিবিসি। আজ শনিবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প জানান, শুক্রবার আদালতের দেয়া ‘যুক্তরাষ্ট্রবিরোধী সিদ্ধান্তের’ পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর তার প্রশাসন ‘আইনিভাবে পরীক্ষা’ করে আমদানি শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করছে। পোস্টে তিনি লেখেন, গতকাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট যে শুল্ক সংক্রান্ত সিদ্ধান্ত দিয়েছে—যা আমার মতে হাস্যকর, দুর্বলভাবে লেখা এবং অত্যন্ত যুক্তরাষ্ট্রবিরোধী— তা বহু মাস ধরে গভীরভাবে বিবেচনা ও পর্যালোচনার পর আমি এ ঘোষণা দিচ্ছি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি অবিলম্বে বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপিত ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক বাড়িয়ে আইনসম্মত ও অনুমোদিত সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যায়ে উন্নীত করব। এ দেশগুলোর অনেকেই দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রকে ‘ঠকিয়ে’ এসেছে। তিনি আরো লেখেন, আগামী কয়েক মাসের মধ্যে প্রশাসন নতুন ও আইনগতভাবে অনুমোদিত শুল্ক নির্ধারণ ও ঘোষণা করবে, যা আমাদের অত্যন্ত সফল ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ কর্মসূচিকে আগের যেকোনো সময়ের চেয়ে আরো শক্তিশালী করবে।এর আগে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো ঢালাও শুল্ক অবৈধ ঘোষণা করে। এরপর পাল্টা ব্যবস্থা হিসেবে ট্রাম্প আমদানি পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:১৯ অপরাহ্ণ | শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com