আজ, Friday


১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

লোহাগাড়ায় মাদ্রাসার কক্ষ থেকে ১৩ বস্তা সরকারি আমন ধানের বীজ উদ্ধার

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
লোহাগাড়ায় মাদ্রাসার কক্ষ থেকে ১৩ বস্তা সরকারি আমন ধানের বীজ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

রায়হান উদ্দিন নিজামী : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা ১৩ বস্তা সরকারি আমন ধানের বীজ একটি মাদ্রাসার তালাবদ্ধ কক্ষ থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার মাদ্রাসা পরিদর্শনের সময় চরম্বা ইউনিয়নের একটি মাদ্রাসার তালাবদ্ধ কক্ষ থেকে এসব সরকারি বীজ উদ্ধার করা হয়। অভিযুক্ত শামসুল ইসলাম হেলালী চরম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির এবং একই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য এসব আমন ধানের বীজ মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ে কৃষকদের মধ্যে বিতরণ না করে বীজগুলো মাদ্রাসার একটি তালাবদ্ধ কক্ষে সংরক্ষণ করে রাখা হয়।

বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন মাদ্রাসাটি পরিদর্শন করে এবং তালাবদ্ধ কক্ষ থেকে ১৩ বস্তা সরকারি আমন ধানের বীজ উদ্ধার করে।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

সরকারি বরাদ্দের কৃষি উপকরণ যথাসময়ে প্রকৃত কৃষকদের মধ্যে বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com