আজ, Friday


১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ঝিনাইগাতীতে বিল্লাল হত্যা ও আদিবাসীদের উপর হামলার ঘটনায় সমন্বয় আলোচনা

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
ঝিনাইগাতীতে বিল্লাল হত্যা ও আদিবাসীদের উপর হামলার ঘটনায় সমন্বয় আলোচনা
সংবাদটি শেয়ার করুন....

এম,শাহজাহান : শেরপুরের ঝিনাইগাতীতে চাঞ্চল্যকর ধান ব্যবসায়ী বিল্লাল হত্যার ঘটনায় ৮ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৩ আগষ্ট) নিহত বিল্লাল হোসেনের ছোট ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারী পুরুষসহ ১৯ জনকে আটক করা হয়।

জিজ্ঞসাবাদ শেষে নির্দোষ প্রমাণিত হওয়ায় ১৪ জনকে ছেড়ে দেয়া হয়। হত্যাকান্ডের সাথে জরিত থাকার অভিযোগে এক নারীসহ ৫জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নিহত বিল্লাল হোসেন উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামের মরহুম জুলহাস উদ্দিনের ছেলে। বিল্লাল হোসেন গত ৪ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। পরে আর বাড়ি ফিরে আসেনি।

পরিবারের পক্ষ থেকে বহু খোঁজাখুজি করে তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে ৫ আগষ্ট বুধবার থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করা হয়। পরে ১২ আগষ্ট বুধবার বিকালে স্থানীয় শিশু কিশোররা জারুলতলা অঞ্জনা খালে মাছ ধরার সময় পাশ থেকে পঁচা দুর্গন্ধ বের হলে, অঞ্জনা খালের পাশে একটি বাঁশঝাড়ের নিচে মাটি চাঁপা দেয়া অবস্থায় বিল্লালের মরদেহ দেখতে পান। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ বিকাল ৪ টার দিকে মাটিখুড়ে বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন। নিহত বিল্লালের পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে, চোখেমুখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

লাশের ছোরত হাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে পুলিশ। ময়না তদন্তের পর ১৩ আগষ্ট বৃহস্পতিবার বিকালে বিল্লাল হোসেনের লাশ তার নিজ বাড়িতে দাফন করা হয়।

এদিকে আদিবাসীদের উপর হামলা গরু ছাগল আসবাবপত্র লুটপাটের অভিযোগে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, ময়মনসিংহ ধর্মপ্রদেশ, বাগাছাসসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার আদিবাসী বাঙালি এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ এক সমন্বয় আলোচনা করা হয়েছে।

উক্ত আলোচনায় সকলকে শান্তিপূর্ণ সহাবস্থানের অনুরোধ জানানো হয় এবং দোষী ব্যক্তি ছাড়া কাউকে হয়রানি বা গ্রেফতার না করতে অনুরোধ করা হয়। সেইসাথে যাদের কাছ থেকে গরু, ছাগল এবং আসবাবপত্র লুট করে নেওয়া হয়েছে সেগুলি ফেরত দেওয়ার জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করেন বিভিন্ন সংগঠনের নেতারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন,এবিষয়ে নিহতের ছোট ভাই আনোয়ার হোসেন বাদি হয়ে ৮ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। একজন নারীসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com