আজ, Saturday


২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

অতিরিক্ত মাদক সেবনে লন্ডনের একটি হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু

শনিবার, ২৫ জুলাই ২০২৬
অতিরিক্ত মাদক সেবনে লন্ডনের একটি হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: ইনার ওয়েস্ট লন্ডন করোনার আদালতে জানানো হয়, তার রক্তে অ্যালকোহলের মাত্রা যুক্তরাজ্যের নির্ধারিত ড্রিংক-ড্রাইভ সীমার প্রায় তিন গুণ ছিল। এছাড়া শরীরে গামা-হাইড্রক্সিবিউটারেট (জিএইচবি), গাঁজা এবং উদ্বেগনাশক ওষুধ জ্যানাক্সের উপস্থিতিও শনাক্ত হয়। লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে সৌদি রাজপরিবারের এক যুবরাজের মৃত্যু হয়েছে। তদন্তে তার শরীরে অতিরিক্ত অ্যালকোহল ও একাধিক মাদকের উপস্থিতি পাওয়া গেছে।মৃত যুবরাজের নাম আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন জালাউই আল সৌদ (২৯)। গত বছরের ২৫ নভেম্বর পশ্চিম লন্ডনের কেনসিংটনের ম্যারিয়ট হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।ইনার ওয়েস্ট লন্ডন করোনার আদালতে জানানো হয়, তার রক্তে অ্যালকোহলের মাত্রা যুক্তরাজ্যের নির্ধারিত ড্রিংক-ড্রাইভ সীমার প্রায় তিন গুণ ছিল। এছাড়া শরীরে গামা-হাইড্রক্সিবিউটারেট (জিএইচবি), গাঁজা এবং উদ্বেগনাশক ওষুধ জ্যানাক্সের উপস্থিতিও শনাক্ত হয়।তদন্তে উঠে এসেছে, যুবরাজ দীর্ঘদিন ধরে অ্যালকোহল ও জ্যানাক্সের আসক্তিতে ভুগছিলেন। মৃত্যুর কয়েক মাস আগে তিনি লন্ডনের প্রাইরি ক্লিনিকে আসক্তি নিরাময়ের চিকিৎসা নেন। পরে তিনি মার্সিসাইডের রেইনফোর্ড হল নামে আরেকটি ক্লিনিকেও চিকিৎসা নেন। গত বছরের ১৯ নভেম্বর তিনি এক সপ্তাহের জন্য ম্যারিয়ট হোটেলে ওঠেন। মৃত্যুর আগের দিন সন্ধ্যায় সিসিটিভিতে তাকে বাইরে ধুমপান করতে দেখা যায়। পরদিন তার কক্ষের বাথরুম থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসাকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com