আজ, Monday


২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

এক বছরের সফলতা ও ব্যর্থতা জানতে চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
এক বছরের সফলতা ও ব্যর্থতা জানতে চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে, ক্রীড়াঙ্গনের নির্বাচন প্রক্রিয়াটিকে একটি সুন্দর স্বচ্ছভাবে করার জন্য উপজেলা থেকে শুরু করতে চাই।ক্রীড়া ফেডারেশনগুলোর এক বছরের সফলতা ও ব্যর্থতা জানতে চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, ‘ফেডারেশনের সকল কর্মকর্তার কাছে জানতে চেয়েছি কোথায় কি সমস্যা? গত এক বছরে আমাদের বাংলাদেশের স্পোর্টসের মূল্যায়ন সম্পর্কে আমি তাদের কাছ থেকে একটি রিপোর্ট চেয়েছি। এক বছরে আমাদের স্পোর্টসে কোথায় সফলতা ছিল, কোথায় ব্যর্থতা ছিল এবং কি কি সুযোগ সুবিধা প্রয়োজন ছিল, কি কি সুযোগ সুবিধার অভাব ছিল- সবকিছু মিলিয়ে একটি মূল্যায়নের রিপোর্ট আমি আগামী ৭ দিনের মধ্যে প্রেরণ করতে বলেছি।সোমবার ক্রীড়া ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করেছেন প্রতিমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।আমিনুল হক বলেন, ‘ফেডারেশনগুলোর সাথে বৈঠকটি অত্যন্ত ইতিবাচক হয়েছে। অনেক বিষয় নিয়ে আমরা আলাপ-আলোচনা করেছি। আগামী দিনের বাংলাদেশের ক্রীড়াঙ্গন আমরা কিভাবে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, কিভাবে আমরা একটি ক্রীড়াবান্ধব পরিবেশের মাধ্যমে আমাদের ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করতে পারি সেসব বিষয়ে আলোচনা করেছি। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে, ক্রীড়াঙ্গনের নির্বাচন প্রক্রিয়াটিকে একটি সুন্দর স্বচ্ছভাবে করার জন্য উপজেলা থেকে শুরু করতে চাই। আমরা সেই উপজেলা থেকে নির্বাচনের মাধ্যমে জেলা পর্যায়ের নির্বাচন, বিভাগীয় পর্যায় থেকে শুরু করে শেষ করে ফেডারেশনগুলোর নির্বাচনগুলো আনুষ্ঠানিকভাবে শেষ করতে চাই।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩১ অপরাহ্ণ | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com