আজ, Tuesday


১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ভেড়ামারা কুচিয়ামোড়া বাজারে বিএনপি’র পথসভা অনুষ্ঠিত

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ভেড়ামারা কুচিয়ামোড়া বাজারে বিএনপি’র পথসভা অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....
জহুরুল ইসলাম , ভেড়ামারা প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারা কুচিয়ামোড়া বাজারে কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনিত প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৭ই ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় কুচিয়ামোড়া বাজারে এ নির্বাচনী পথসভায় বাহাদুরপুর ইউপি বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র মনোনিত প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজান আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য অ্যাডভোকেট বুলবুল আবু সাঈদ (শামীম), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হুসাইন সোহাগ, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য আব্দুল রশিদ, উপজেলা বিএনপির সাবেক  মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া সিটু, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আতিয়ার রহমান।
পথসভায় ছাত্রনেতা প্রকৌশলী এস এ এম  আবু হানিফ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বাহাদুরপুর ইউপির ছাত্র দলের নেতা- ফয়সাল, বাহাদুরপুর যুবদলের নেতা- আশা, বাহাদুরপুর ইউপির কৃষক দলের নেতা- আব্দুল, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাহ্ফুজ রহমান,
বাহাদুরপুর ইউপির যুবদলের সাবেক সভাপতি জামাল, বাহাদুরপুর ইউপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সালাম, সাবেক সাধারণ সম্পাদক বুলু মেম্বার, বাহাদুরপুর ইউপির আহবায়ক মাহাবুবুর, বাহাদুরপুর যুবদলের সদস্য সচিব জাকারিয়া সুমন জাহিদ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান।
Facebook Comments Box
advertisement

Posted ৮:৪২ অপরাহ্ণ | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com