আজ, Thursday


১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৩ কোটি টাকা দিলো কেন্দ্রীয় ব্যাংক

বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৩ কোটি টাকা দিলো কেন্দ্রীয় ব্যাংক
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্ট:

দেশজুড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৩ কোটি টাকা দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক। (৩ সেপ্টেম্বর) এ অর্থ দেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে বাংলাদেশ ব্যাংক পরিচালক পর্ষদের অনুষ্ঠিত ৪৩৬তম পর্যদ সভায় অর্থনৈতিক সংকটময় অবস্থা, বন্যা পরিস্থিতিসহ দেশের সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা’ তহবিল থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২২ কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আগস্ট মাসের বেতন থেকে একদিনের মূল বেতনের (এক কোটি) সমপরিমাণসহ মােট ২৩ কোটি টাকা দেওয়া হয়েছে। এ তহবিল হতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ‘জুলাই বিপ্লবে’ হতাহতদের সাহায্যে আরও ৫ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com