আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

২ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা

বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪
২ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। একই দিন আরো ২৩১টি পৌরসভা, বিভিন্ন সিটি করপোরেশনের ওয়ার্ড, ইউনিয়ন ও জেলা পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, প্রার্থীরা ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৫ ফেব্রুয়ারি যাচাই-বাছাই করা হবে। রিটার্নিং অফিস থেকে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল নিষ্পত্তি হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে ২৩ ফেব্রুয়ারি। আর ভোটগ্রহণ হবে ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

জাহাংগীর আলম জানান, সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ নির্বাচন এবং বিভিন্ন শূন্য পদের উপনির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও শূন্য পদের উপনির্বাচনে ব্যালট পেপারে ভোট হবে।

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com