আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

রমজান ঘিরে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা

বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪
রমজান ঘিরে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিনিধি: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘পবিত্র রমজান মাস ঘিরে যেসব মজুতদার নিত্যপণ্যের দাম বাড়াবেন কিংবা বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করবেন তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে একটুও পিছপা হবে না সরকার।’

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর মোহাম্মদপুরে টিসিবির জানুয়ারি মাসের পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যারা সৎভাবে ব্যবসা করবেন তাদের সব ধরনের সহযোগিতা সরকারের তরফ থেকে দেওয়ার চেষ্টা থাকবে। তবে রমজান সামনে রেখে যারা কারসাজি বা পণ্য মজুত করে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করবেন তাদের ব্যাপারে কঠোর হতে একটুও পিছপা হবো না।

তিনি বলেন, টিসিবির মাধ্যমে আমরা রমজানে পাঁচটি পণ্য দেবো। এখন দিচ্ছি তেল, চিনি, ডাল, চাল। সারা বাংলাদেশে এক কোটি পরিবার এই চারটি আইটেম পাবে। প্রধানমন্ত্রী প্রথম মন্ত্রিসভার বৈঠকে আমাদের বলেছেন, ঢাকা শহর ও এর আশেপাশে যেসব শ্রমিক বসতি এলাকা আছে সেখানে যেন ফোকাস করা হয়।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা এক কোটি স্মার্ট কার্ড দেবো। ২০ লাখ কার্ড প্রস্তুত হয়ে গেছে। সেটি আমরা বিতরণ করবো। আগামীতে আমরা সবাইকে সম্পৃক্ত করার চেষ্টা করবো। আমরা টিসিবির পণ্য বিক্রি শুরু করেছিলাম ট্রাকের মাধ্যমে। সেখান থেকে দোকানে এসেছি। পরবর্তী সময়ে এটি যেন ন্যায্যমূল্যের দোকানের মতো হয়। বিশেষত কর্মজীবীরা যেন বিকেলেও ন্যায্যমূল্যে পণ্য নিতে পারেন আমরা সে ধরনের ব্যবস্থা নিয়ে আসবো।

প্রতিমন্ত্রী বলেন, আগামী রমজান পর্যন্ত টিসিবির জন্য আমাদের পণ্য মজুতের সব ব্যবস্থা করা হয়েছে। রমজান পর্যন্ত টিসিবির কোনো পণ্যের সমস্যা হবে না।

তিনি বলেন, আমরা সুযোগ-সুবিধা তৈরির মাধ্যমে যারা বাজার ব্যবস্থাপনায় যুক্ত আছেন তাদের কনফিডেন্সে নিয়েই কাজ করতে চাই। ভয়-ভীতি, জরিমানা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য উৎপাদন এবং রপ্তানিকারকদের থেকে রিটেইলারের মাধ্যমে ভোক্তার কাছে সহজে সব পণ্য পৌঁছে দেওয়া। এটি নিশ্চিত করাই আমাদের মন্ত্রণালয়ের কাজ।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com