

শাহিন হোসেন, চলনবিল প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ১৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্প্রতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৬-২৭ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রণোদনা হিসেবে প্রত্যেক কৃষক পাচ্ছেন এক কেজি সরিষার বীজ,১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএসপি সার। উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে কয়েকটি ধাপে এসব সার ও বীজ বিতরণ করা হবে। প্রথম ধাপে ২ ইউনিয়নের কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
বিতরন অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো:রওশন কবিরের সভাপতিত্বে ও কৃষি অফিসার মো:জহুরুল ইসলামের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,
রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সামছুল ইসলাম,সাবেক সহ-সভাপতি মো:শামসুল ইসলাম খান,সাবেক সাংগঠনিক সম্পাদক মো:আবুল কালাম,পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃহাতেম আলী সুজন,উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো:আব্দুর রাজ্জাক রানা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ,
উদ্বোধন অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা মো: মমিনুল ইসলাম,কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকার কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছেন। কৃষকদের মাঝে উন্নতমানের সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। ফলে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি ফসলের আবাদ সম্প্রসারণের পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।##

Posted ৫:৫৯ পিএম | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


