
মোঃ জহুরুল ইসলাম, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা, নারী উদ্যোক্তা সৃষ্টি এবং নারীদের ক্ষমতায়নে সরকারি বিভিন্ন প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্যে কাজ করছেন সমাজসেবক এস এস আল হুসাইন সোহাগ।
মেঘনা মানব কল্যাণ সংস্থার বাস্তবায়নে এ কার্যক্রমের অংশ হিসেবে ভেড়ামারা উপজেলার বিভিন্ন গ্রামে উত্তর ভবানীপুর, ভিটি, ধরমপুর, উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ, সরকারি বিভিন্ন দপ্তরের মাধ্যমে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ গ্রহণ এবং প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা মানব কল্যাণ সংস্থার নির্বাহী প্রধান আল মাহমুদ সুমন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগ।