আজ, Wednesday


১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সিলেটের গোলাপগঞ্জে ওসির সঙ্গে কর্মরত সাংবাদিকদের বৈঠক

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
সিলেটের গোলাপগঞ্জে ওসির সঙ্গে কর্মরত সাংবাদিকদের বৈঠক
সংবাদটি শেয়ার করুন....

সিলেট (গোলাপগঞ্জ) প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপনকে হেনস্তা,অশালীন ভাষায় গালাগাল, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:ছবেদ আলীর সঙ্গে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার রাতে গোলাপগঞ্জ মডেল থানায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা,স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও দায়িত্ব পালনের সময় কোনো ধরনের বাধা বা হেনস্তার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার বিষয়ে আলোচনা হয়। এর আগে একই ঘটনায় মঙ্গলবার সকালে গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন। তিনি দৈনিক সকালের দিগন্তের সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। জিডি সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট রাতে তথ্য সংগ্রহের জন্য গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান সাংবাদিক স্বপন।পরে সহযোগী মাহদি রহমানকে সঙ্গে নিয়ে ফেরার পথে খালেদ আহমেদ নামের এক ব্যক্তি তাদের পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী,ওই ব্যক্তি নিজেকে ‘তালাশ টিভি’র সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে স্বপনের সঙ্গে অশোভন ও আক্রমণাত্মক আচরণ করেন। একপর্যায়ে তাকে অশালীন ভাষায় গালাগাল, হেনস্তা এবং ভিডিও ধারণের চেষ্টা করা হয়। একই সঙ্গে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

এই ঘটনায় সাংবাদিক স্বপন ভবিষ্যতে নিজের ও সহযোগীদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা চেয়ে পুলিশের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।বৈঠকে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো:ছবেদ আলী বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”এসময় কর্মরত সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হেনস্তা কিংবা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বৈঠকে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের গোলাপগঞ্জ প্রতিনিধি এম. আব্দুল জলিল, দৈনিক সিলেটের ডাক পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি মাহফুজ আহমদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক জালাল আহমহদ চৌধুরী, দৈনিক দিনকালের গোলাপগঞ্জ প্রতিনিধি আজিজ খান,দৈনিক যায়যায়দিনের গোলাপগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, দৈনিক সচিত্র সিলেটের স্টাফ রিপোর্টার রিমন আহমদ,দৈনিক এদিনের গোলাপগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মাসুদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তামিম আহমদ,শহিদ খান রাহাত,হলি সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি ইমন আহমদ ও সচিত্র সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি মাহদি রহমান প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৭ অপরাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com