আজ, Sunday

শিরোনাম
শিরোনাম

মৌলভীবাজারে সুবিধাবঞ্চিত নারীদের সেলাই মেশিন বিতরণ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
মৌলভীবাজারে সুবিধাবঞ্চিত নারীদের সেলাই মেশিন বিতরণ
সংবাদটি শেয়ার করুন....
রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:  ব্রিটেনের অন্যতম বৃহৎ বাংলাদেশি কমিউনিটি সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্যোগে মৌলভীবাজারে সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহত্তর সিলেটের চার জেলার অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে এ মানবিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে মোট ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হবে।
১৩ নভেম্বর শুক্রবার বিকেল ৩টায় মৌলভীবাজারের ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের কনফারেন্স হলে এ কর্মসূচির প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উপদেষ্টা আলহাজ্ব আনসার মিয়ার সভাপতিত্বে এবং ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের ফাইন্যান্স ডিরেক্টর আশরাফ আহমেদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড ইস্ট আসনের ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ব্যারিস্টার ইমরান হোসেন এমপি।
তিনি আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উপদেষ্টা, বিশিষ্ট কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ মাহিদুর রহমান এবং ব্র্যাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার হাসানুজ্জামান হাসান খাঁন ।
অনুষ্ঠানের শুরুতে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি ২০২৬ বাস্তবায়নে যারা আর্থিক অনুদান প্রদান করেছেন, তাঁদের নাম পাঠ করে শোনান এম মুহিবুর রহমান মুহিব।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র নেতৃবৃন্দ ও অনুদানকারীদেরকে ধন্যবাদ জানিয়ে সাবেক কাউন্সিলার ইউসুফ আলী, সামাজিক ব্যক্তিত্ব
খালেদ চৌধুরী, ও রাজনীতিবিদ সৈয়দ মমশাদ আলী সহ স্থানীয় ও কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এই মহতি পোগ্রাম চলাকালে যুক্তরাজ্য থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রেসিডেন্ট, বিশিষ্ট কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর প্রকল্প বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম ও আর্থিক সহযোগিতা প্রদানকারী সকল দাতা, অনুষ্ঠানে উপস্থিত অতিথি, সুধীজন এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নারীর ক্ষমতায়ন এবং সুবিধাবঞ্চিত নারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য। শুধু মৌলভীবাজার নয়,পর্যায়ক্রমে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলাতেও এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। বৃহত্তর সিলেটের চার জেলায় মোট ৫০টি সেলাই মেশিন বিতরণের মাধ্যমে প্রায় ৭ লাখ টাকার এ প্রকল্প অব্যাহত থাকবে বলে ঘোষণা প্রদান করে তিনি অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেছেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ক্বারী ইব্রাহিম আহমেদ।
যাঁদের অনুদানে বাস্তবায়িত হচ্ছে মানবিক প্রকল্প সেলাই মেশিন বিতরণ কর্মসূচি ২০২৬ বাস্তবায়নে যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের দানশীল ব্যক্তি এবং সংগঠনের নেতৃবৃন্দ আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।
অনুদানদাতাদের মধ্যে রয়েছেন:-গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্যাট্রন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম. হোসাইন এমবিই, সংগঠনের প্রতিষ্ঠাকালীন কালচারাল সেক্রেটারি মিসেস শাহিদা এইচ. হোসাইন, সিনিয়র উপদেষ্টা ও একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, সংগঠনের প্রেসিডেন্ট ও মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, জেনারেল সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ আশরাফ মিয়া, ট্রেজারার ও নারী নেত্রী হেলেন ইসলাম, সাউথ ইস্ট রিজিওনাল প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুন নূর মোহন, কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলর হাবিবুর রহমান রানা, সাউথ ইস্ট রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন, সাউথ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান মুজিব, নর্থ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট শাহজানুর রাজা, ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনাল প্রেসিডেন্ট আশিক মিয়া, কেন্ট রিজিওনাল কালচারাল সেক্রেটারি নূরজাহান রহমান, সাউথ ওয়েলস রিজিওনাল জেনারেল সেক্রেটারি রকিবুর রহমান, ট্রেজারার এ.বি. রুনেল, নর্থ ওয়েলস রিজিওনাল ফাইন্যান্স সেক্রেটারি হারুন আলম, নর্থ রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনোহর আলী (রুকনুজ্জামান), নর্থ রিজিওনাল সিনিয়র সদস্য মো. আব্দুল খালেক, নিউপোর্ট শাখার প্রেসিডেন্ট ফয়সল রহমান, নর্থ ওয়েলস রিজিওনাল সিনিয়র সদস্য শাহ নেওয়াজ শাহান এবং বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা মোহাম্মদ আব্দুল মুকিতসহ অন্যান্য দানশীল ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি ব্রিটিশ এমপি ব্যারিস্টার ইমরান হোসেন সহ বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নারীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হলে তাঁরা পরিবারের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। একটি সেলাই মেশিন একজন নারীর জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। এর মাধ্যমে একজন নারী নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক সচ্ছলতা অর্জনেও অবদান রাখতে পারবেন।
বক্তারা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের এ উদ্যোগকে সময়োপযোগী, প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রত্যয়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের এ উদ্যোগ বৃহত্তর সিলেটের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে নতুন আশার আলো ছড়িয়ে দেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সুধীজনেরা।
উল্লেখ্য যে,গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কে প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সিলেটের উন্নয়ন, কমিউনিটির ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা এবং মানবকল্যাণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সিলেট বিভাগের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের আন্দোলন ও প্রচারণায় সংগঠনটি নিষ্ঠা ও নিরলসভাবে ভূমিকা রেখে চলেছে।
Facebook Comments Box
advertisement

Posted ৫:০৭ পিএম | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com