আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

নবীগঞ্জে কলেজ ছাত্র তাহসিন হত্যা মামলার প্রধান আসামী মান্না

শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
নবীগঞ্জে কলেজ ছাত্র তাহসিন হত্যা মামলার প্রধান আসামী মান্না
সংবাদটি শেয়ার করুন....

মো: সফিকুল ইসলাম নাহিদ, নবীগঞ্জ : হবিগঞ্জে নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যা মামলার প্রধান আসামী মাহফুজুর রহমান মান্নাকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) সকালে বিশেষ অভিযান পরিচালনা করে মৌলভীবাজার থেকে মাহফুজুর রহমান মান্নাকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নির্দেশনায় এস আই রাজিব রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মৌলভীবাজার থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামি হলো রাইয়াপুর গ্রামের হিফজুর রহমান হেবলু পুত্র মাহফুজুর রহমান মান্না। উল্লেখ্য যে নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ  শ্রেণির শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যাকান্ডে মান্না’কে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে নিহতের মা মাহফুজা সুলতানা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলাটি দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে পুলিশ থাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)মো: মাসুক আলী।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ মার্চ ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com