আজ, Wednesday

শিরোনাম
শিরোনাম

শ্রীমঙ্গল শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি দুলাল ও সাধারণ সম্পাদক মিছির আলী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শ্রীমঙ্গল শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি দুলাল ও সাধারণ সম্পাদক মিছির আলী
সংবাদটি শেয়ার করুন....

মো:সুমন মিয়া, শ্রীমঙ্গল  প্রতিনিধি : মৌলভীবাজার জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-১২২৩’-এর শ্রীমঙ্গল থানা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক পদে মো. মিছির আলী এবং কার্যকরী সভাপতি পদে মো. তাজু নির্বাচিত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) মধ্যরাতে নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল অনুযায়ী, সভাপতি পদে চেয়ার প্রতীকে ১ হাজার ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দুলাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী ছাতা প্রতীকে ২০৬ এবং মো. শামীম হাসান টুলু আনারস প্রতীকে ২১০ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে ৫০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিছির আলী। এ পদে মো. ইছুব মিয়া ফুটবল প্রতীকে ৪৬৩, মো. আমজাদ আলী মই প্রতীকে ১৭৯, অর্জুন দাস বাইক প্রতীকে ১৭৮ এবং কাজী শাহজাহান আম প্রতীকে ১২ ভোট পেয়েছেন।

অন্য পদগুলোর মধ্যে কার্যকরী সভাপতি পদে মো. তাজু ৮২৩, সহসভাপতি পদে মো. ইকবাল হোসেন ৫৫৫, যুগ্ম সম্পাদক পদে মো. মাসুম মিয়া ৫০৫ ও মো. আল-আমিন ৪১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. আহাদ মিয়া ৫৪৪, সহসাংগঠনিক সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম ৪৬৪, দপ্তর সম্পাদক পদে মো. চয়ন মিয়া ৭১৪, প্রচার সম্পাদক পদে মো. সুহেল মিয়া ৬২৪ এবং লাইন সম্পাদক পদে: মো. সাইফুল ইসলাম জুবায়েদ ৫৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. সালাম মিয়া ৬৪৬, মো. শামীম ৪৬৯ ও জয়নাল মিয়া ৪২২ ভোট পেয়ে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও প্রিসাইডিং অফিসার শাহ্ আলম দিপুর স্বাক্ষরিত প্রাথমিক ফলাফল বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪২ পিএম | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com