আজ, Wednesday


২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
সংবাদটি শেয়ার করুন....

তানজিল মাহমুদ সিয়াম : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৬) রায়পুর উপজেলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুল ভূঁইয়া, রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী এবং সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম আলমাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল নুমান রিফাত।

সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় বক্তারা কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৯ অপরাহ্ণ | বুধবার, ২৬ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com