আজ, Sunday

শিরোনাম
শিরোনাম

মুন্সীগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের এক ব্যক্তি গ্রেপ্তার

রবিবার, ১১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের এক ব্যক্তি গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে দুই হাজার পিস ইয়াবাসহ কেফায়েত উল্লাহ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, তিনি কক্সবাজারের টেকনাফ থেকে মুন্সীগঞ্জে এসে ইয়াবা বিক্রির চেষ্টা করছিলেন।

রোববার (১১ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন মুক্তারপুর এলাকায় নির্মাণাধীন টোল প্লাজার নতুন অফিসের দক্ষিণ-পূর্ব পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় কেফায়েত উল্লাহর কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার কেফায়েত উল্লাহ কক্সবাজার জেলার টেকনাফ থানার ২ নম্বর ওয়ার্ডের পুরান পল্লানপাড়া এলাকার মো. সেলিমের ছেলে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে জেলা পুলিশ।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫১ পিএম | রবিবার, ১১ অক্টোবর ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com