আজ, Monday

শিরোনাম
শিরোনাম

আয়রনম্যান ৭০.৩ লাংকাউই ২০২৬-এ বাংলাদেশের মানিক দেওয়ানের সাফল্য

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আয়রনম্যান ৭০.৩ লাংকাউই ২০২৬-এ বাংলাদেশের মানিক দেওয়ানের সাফল্য
সংবাদটি শেয়ার করুন....
মো: শামীম, রিপোর্টার ঢাকা : মালয়েশিয়ার লাংকাউইতে অনুষ্ঠিত IRONMAN 70.3 Langkawi Malaysia 2026 প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে মোট ১৬ জন অ্যাথলেট অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ৯ জন আয়রনম্যান ৭০.৩ এবং ৭ জন পূর্ণদৈর্ঘ্যের আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নেন।
আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় রয়েছে ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং ও ২১.১ কিলোমিটার দৌড়। মোট ৭০.৩ মাইলের এই কঠিন চ্যালেঞ্জ ৮ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হয়।
এই প্রতিযোগিতায় বাংলাদেশের অ্যাথলেট মো. মানিক দেওয়ান ৭ ঘণ্টা ৫০ মিনিট ৫৪ সেকেন্ডে সফলভাবে রেস সম্পন্ন করেন।
বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা উঁচু করে ধরার আনন্দ সত্যিই অন্যরকম। তাঁর এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলা, সুস্থ জীবনযাপন ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের তুলে ধরতে অনুপ্রাণিত করবে।
Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৭ পিএম | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com