

মুন্সীগঞ্জ প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, লুটপাট ও চোরাগোপ্তা হামলার অভিযোগ তুলে মুন্সীগঞ্জে প্রতিবাদ র্যালি করেছে জেলা যুবদল।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনায় বুধবার (১৮ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এ প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল আহমেদ রানা, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সিরাজ পাঠান, ভিপি শাহরিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন খান বাবুসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতারা বলেন, দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে যুবদল ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে। গণতন্ত্র, জনগণের অধিকার ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তাঁরা।

Posted ৫:৩২ পিএম | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


