আজ, Wednesday

শিরোনাম
শিরোনাম

কমলনগরে ৫ হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা, বিতরণ ২৩ হাজার পিস ওষুধ

রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
কমলনগরে ৫ হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা, বিতরণ ২৩ হাজার পিস ওষুধ
সংবাদটি শেয়ার করুন....

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট ২০২৬) বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপির পক্ষ থেকে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

মানবিক এ উদ্যোগের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ নেওয়ার সুযোগ পান। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের মাঝে প্রায় ২৩ হাজার পিস বিভিন্ন ধরনের ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয় ব্যতিক্রমীভাবে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে। এতে চিকিৎসাসেবার পাশাপাশি পরিবেশ সুরক্ষার বার্তাও তুলে ধরা হয়।

ক্যাম্পে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। এর মধ্যে ছিলেন—
চক্ষু বিশেষজ্ঞ: ৫ জন
অর্থোপেডিক্স বিশেষজ্ঞ: ২ জন
মেডিসিন বিশেষজ্ঞ: ২ জন
শিশু বিশেষজ্ঞ: ১ জন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার রাহাত উজ জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব রহমান, কমলনগর থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন এবং কমলনগর উপজেলা মহিলা দলের সভাপতি হোসনেয়ারা বাশার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেল্প হ্যান্ড ফাউন্ডেশনের পরিচালক মো. আশরাফ উদ্দিন শাহীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সাজ্জাদ হোসেন সাজু।

হেল্প হ্যান্ড ফাউন্ডেশনের বাস্তবায়নে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, প্রত্যন্ত এলাকার অসহায় ও সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৫ পিএম | রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com