আজ, Friday

শিরোনাম
শিরোনাম

আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
সংবাদটি শেয়ার করুন....

মোঃ ইখলাছুর রহমান : ঢাকার সাভারের আশুলিয়ায় বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন পোশাক শ্রমিকেরা। এ সময় আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের কার্যকর উদ্যোগ নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের উদ্যোগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার সময় বাইপাইল মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইনজেনিটেক্স বিডি লিমিটেড ও ইনজেনিরেক্স একটিভ লিমিটেড কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে চুক্তি অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধে বিলম্বের অভিযোগ তোলা হয়।

কর্মসূচিতে শ্রমিকরা দ্রুত বকেয়া পাওনা পরিশোধ, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে চলমান সংকট সমাধানের দাবি জানান।

এ সময় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের সভাপতি মো. ফরিদুল ইসলাম বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে পাওনা পরিশোধের উদ্যোগ না নেওয়া হলে শ্রমিকদের ন্যায়সংগত দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা সভাপতি মো. মাসুদ রানা সুলতান, আক্কাস আলী সাগর, মনসুর আলীসহ অন্যান্য শ্রমিক নেতা এবং ভুক্তভোগী শ্রমিকরা উপস্থিত ছিলেন।

শ্রমিক নেতারা বলেন, দীর্ঘদিন ধরে পাওনা নিয়ে অনিশ্চয়তায় থাকা শ্রমিকদের দ্রুত সমস্যার সমাধান করা জরুরি। আলোচনার মাধ্যমে সংকটের সমাধান না হলে পরবর্তী কর্মসূচি আরও কঠোর করার কথাও জানান তারা।

Facebook Comments Box
advertisement

Posted ১:০২ পিএম | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com