আজ, Monday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

 কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন এ-র পক্ষ থেকে কম্বল বিতরণ 

রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
 কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন এ-র পক্ষ থেকে কম্বল বিতরণ 
সংবাদটি শেয়ার করুন....
আফজালুর রহমান উজ্জ্বল,
 হোসেনপুর কিশোরগঞ্জ :
 কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার আমান সরকার বাজারে ২৪ ফেব্রয়ারী শনিবার সকাল ১০ টায় ইউপি সদস্য জিল্লুর রহমান মুকুল মেম্বার এ-র ৯ নং ওয়ার্ড কার্যালয়ের সমনে আওয়ামী লীগ নেতা সাখাওয়াত টিটি আইর সভাপতিত্বে ও গোলাম মোস্তফা কাঞ্চন এ-র সঞ্চালনায়  প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের পক্ষ থেকে ৫০ টি অসহায় দরিদ্র  পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।  এসময় উপস্থিত নেতাগন কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনকে পুনরায় প্রধানমন্ত্রীর বিশেষ  সহকারি নির্বাচিত করায়,  মাননীয় প্রধানমন্ত্রীকে গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন, সেই সাথে বিশেষ সহকারী কৃষি বিদ মশিউর রহমান হুমায়ুন এ-র উত্তরোত্তর মঙ্গল কামনা করে, বিশেষ মোনাজাত করা হয় । বক্তারা বলেন, দেশ এখন বিশ্বের মানচিত্রে উন্নয়নের রোল মডেল, তা একমাত্র সম্ভব হয়েছে জননেত্রী হাসিনার সক্রিয় প্রচেষ্টায়, গণতন্ত্রের ধারাকে ধরে রাখতে হলে জননেত্রী শেখ হাসিনা কোন বিকল্প নাই। উক্ত  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  আওয়ামী লীগ নেতা সারোয়ার রানা, হোসেনপুর  মহিলা কলেজের অধ্যক্ষ মোসলে উদ্দিন খান,  ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  শামীম আহমেদ, আওয়ামী লীগ নেতা রুহুল আমীন রঙ্গু, ইউপি সদস্য জিল্লুর রহমান মুকুল ও শিপন প্রমূখ, এছাড়া আরও উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সুশীল সমাজের লোকজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মী গন ।
Facebook Comments Box
advertisement

Posted ১১:২০ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com