আজ, Thursday

শিরোনাম
শিরোনাম

চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের প্রতিবাদে ভেড়ামারায় জামায়াতের বিক্ষোভ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের প্রতিবাদে ভেড়ামারায় জামায়াতের বিক্ষোভ
সংবাদটি শেয়ার করুন....
মোঃ জহুরুল ইসলাম, ভেড়ামারা,কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় আন্তঃনগর চিত্রা এক্সপ্রেসের বর্তমান রুট বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও রেল অবরোধ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা উপজেলা শাখা।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ভেড়ামারা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ঢাকা-খুলনা রুটে যমুনা সেতু হয়ে চলাচলকারী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ভেড়ামারাসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ট্রেনের রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে পরিচালনার সিদ্ধান্ত স্থানীয় জনসাধারণের জন্য দুর্ভোগ সৃষ্টি করবে। তাই জনস্বার্থ বিবেচনায় চিত্রা এক্সপ্রেসের বর্তমান রুট বহাল রাখতে হবে।
জনগণের দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন চলাকালে রুপসা এক্সপ্রেস ট্রেনটি প্রায় ১০ মিনিট অবরুদ্ধ করে রাখা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা জামায়াতের আমির মাহমুদ জালাল উদ্দিন, সেক্রেটারি মো. শফিকুল আলম, সহকারী সেক্রেটারি তারেক রহমান ও তারেক আহমেদ, পৌর জামায়াতের সভাপতি মো. হাবিবুর রহমান, সেক্রেটারি নিজাম উদ্দিন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন ভেড়ামারা শাখার সভাপতি শফিকুল আযম।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি চিত্রা এক্সপ্রেসের বর্তমান রুট বহাল রাখার জোর দাবি জানানো হয়।
Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৪ পিএম | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com