আজ, Sunday

শিরোনাম
শিরোনাম

কুমারখালীতে এজেন্ট ব্যাংকের ভোল্ট ভেঙে চুরি

বুধবার, ০৩ এপ্রিল ২০২৪
কুমারখালীতে এজেন্ট ব্যাংকের ভোল্ট ভেঙে চুরি
সংবাদটি শেয়ার করুন....
মোঃ নয়ন শেখ কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। বুধবার রাতে ব্যাংকের দ্বিতীয় তলা ভবনের  পিছনে জানালার গ্রীল ভেঙে এই চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ। আলাউদ্দিন নগর ইসলামী এজেন্ট ব্যাংকের ইনচার্জ সামছুল আলম জানান,  প্রতিদিনের মতো ব্যাংকের কার্যক্রম সমাপ্ত করে তারা চলে যান। বুধবার সকালে ব্যাংক খোলার পর ভিতরের সব কিছু ছরিয়ে ছিটিয়ে থাকতে দেখেন। তিনি জানান চোর চক্র  ব্যাংকের ভোল্ট  ভেঙে ৫ লাখ ২৩ হাজার ৬ শত ৬৮ টাকা ও পরিচয় গোপন রাখতে  সিসি ক্যামেরার  ভিভাইস নিয়ে যায় এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ছরিয়ে ছিটিয়ে রেখে যায়। ব্যাংকের পিছনের দিকের জানালার গ্রীল ভেঙে চোর প্রবেশ করেছে বলে জানান তিনি। এ ব্যাপারে কুমারখালী থানায় অভিযোগ দিয়েছেন বলে উল্লেখ করেন। আলাউদ্দিন নগর বাজার কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাজু জানান, আলাউদ্দিন নগরে প্রায়ই চুরির ঘটনা ঘটে। কিছুদিন আগে রিগান কম্পিউটার থেকে মুল্যবান ডিভাইস ও নগদ টাকা চুরি হয়। তবে ব্যাংকে পাহারাদার থাকলে চুরি রোধ সম্ভব হতো বলে জানান তিনি। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত গতিতে চোর চক্র আটকের ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৯ পিএম | বুধবার, ০৩ এপ্রিল ২০২৪

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com