আজ, Wednesday


২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সিলেটে ‘ড্রোন প্রশিক্ষণ স্কুল’ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে ‘ড্রোন প্রশিক্ষণ স্কুল’ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

গোলাম দস্তগীর খান ছামিন : সীমান্ত এলাকায় নজরদারি জোরদার, ড্রোন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং আধুনিক সরঞ্জাম পরিচালনায় দক্ষ জনবল তৈরির লক্ষ্যে সিলেটে ‘সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণ স্কুল’ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।গতকাল মঙ্গলবার (১সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি।আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করেন।
উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শন করেন এবং সেখানে আয়োজিত ড্রোন প্রদর্শনী ঘুরে দেখেন।বিজিবি সূত্র জানায়, সীমান্ত নজরদারি আরও কার্যকর করা, ড্রোন প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং আধুনিক সরঞ্জাম পরিচালনায় দক্ষ জনবল গড়ে তুলতে নতুন এই প্রশিক্ষণ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুরে বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। এরপর সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন বিষয়ে পর্যালোচনা সভায় অংশ নেবেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি সালাউদ্দিন আহমেদের প্রথম সরকারি সফরে সিলেট আগমন। তার সফরকে কেন্দ্র করে সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরসহ নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।দিনব্যাপী কর্মসূচি শেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com