আজ, Wednesday

শিরোনাম
শিরোনাম

জামগড়ায় প্রীতি গ্রুপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: বিচার ও শ্রমিক পুনর্বহালের দাবিতে মানববন্ধন

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
জামগড়ায় প্রীতি গ্রুপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: বিচার ও শ্রমিক পুনর্বহালের দাবিতে মানববন্ধন
সংবাদটি শেয়ার করুন....

মোঃ ইখলাছুর রহমান : আশুলিয়ার জামগড়ায় অবস্থিত প্রীতি গ্রুপে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার, আহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণ এবং ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন (ঘএডট) ও টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, জামগড়ার প্রীতি গ্রুপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শ্রমিক হতাহত হওয়ার পরও বিষয়টির যথাযথ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ সময় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফরিদুল ইসলাম বলেন, “জামগড়ার প্রীতি গ্রুপে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শ্রমিক হতাহত হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা দায়ী, তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। একই সঙ্গে যাদের গ্যাস সিলিন্ডার পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল, তাদের দায়িত্বে কোনো গাফিলতি ছিল কি না, সেটিও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, “আহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এবং ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল করতে হবে। কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।”

মানববন্ধন থেকে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিচার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালের দাবি জানানো হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪১ পিএম | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com