আজ, Monday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ফেনীতে ট্রাক্টর-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৫

শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪
ফেনীতে ট্রাক্টর-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৫
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিনিধি: ফেনী পৌরসভার সুলতানপুরে সিএনজি অটোরিকশা ও মাটিকাটার স্কেভেটর বহনকারী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লিমন (১৩) নামে ১ জন ঘটনাস্থলে নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ৫ জন। ( ৯ ফেব্রুয়ারি) রাতে পৌর এলাকার সুলতানপুর-আমিনবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিমন জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের জসিমের ছেলে। সে সুলতানপুর এলাকায় মামাদের সাথে ভাড়া বাসায় থাকতো। আহতরা হলেন, মুন্না (১৭), রাতুল (১৮), রাকিব (২০), রাকিব (১৩), শাকিল (২২)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , রাত সাড়ে ৮ টার দিকে লিমন ও তার ৫ বন্ধু একটি সিএনজি অটোরিকশা করে আমিনবাজারের দিকে যাচ্ছিল। সুলতানপুর বিদ্যুৎ সাবস্টেশনের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটিকাটা স্কেভেটর বহনকারী একটি ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়েমুচড়ে যায়।

তারা জানান, ঘটনাস্থলেই সিএনজির সামনে থাকা লিমন (১৩) মারা যান এবং সিএনজিতে থাকা বাকি ৫ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করে মর্গে প্রেরণ করেন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মো.সুজন বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৬ কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজন ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। বাকি ৫ জনকে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।

ফেনী মডেল থানার তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে সিএনজি অটোরিকশা ও মাটিকাটা স্কেভেটর বহনকারী ট্রাক্টর পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com