

মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের মুলাদীতে ঘূর্ণিঝড় রিমাল ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে উন্নত জাতের ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় উপজেলা কৃষি কার্যালয় চত্বরে এক অনুষ্ঠানে প্রান্তিক কৃষক-কৃষানিদের এই ধানবীজ ও রাসায়নিক সার দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জহির উদ্দিন খসরু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অহিদুজ্জামান তালুকদার আনোয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার শোভা। এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আরিফ খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম সুমন, উপজেলা আওয়ামী লীগ নেতা ওমর ফারুক, উপজেলা জাতীয় পার্টি যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদ চৌকিদার প্রমুখ।

Posted ২:৩৯ পিএম | সোমবার, ০৮ জুলাই ২০২৪
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


