আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

শিক্ষাপ্রতিষ্ঠানকে প্লাস্টিক বর্জ্যমুক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর

রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪
শিক্ষাপ্রতিষ্ঠানকে প্লাস্টিক বর্জ্যমুক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিত্য ব্যবহার্য প্লাস্টিকমুক্ত করতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা দূষণমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশকে প্লাস্টিকের পানির বোতলসহ বিভিন্ন প্রকার ব্যবহার্য প্লাস্টিকমুক্ত ঘোষণা করতে চাই। প্লাস্টিক বর্জ্যমুক্ত হলে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িত হাজার হাজার পরিবারও প্লাস্টিকের ক্ষতিকর দূষণ থেকে রক্ষা পাবে। শুধু প্লাস্টিক নয়, শিক্ষাপ্রতিষ্ঠানকে সকল প্রকার বর্জ্যমুক্তসহ শিক্ষাঙ্গনের আঙিনায় বৃক্ষরোপণ করতে হবে।’

পরিবেশমন্ত্রী গতকাল রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্লাস্টিকের ভয়াবহ দূষণ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে উল্লেখ করে সাবের হোসেন চৌধুরী বলেন, ‘এ লক্ষ্যে স্কুল-কলেজের সিলেবাসে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে, যাতে আগামী প্রজন্ম বাসযোগ্য পৃথিবী উপহার পায়।’

এ সময় তিনি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানাগার সমৃদ্ধ করাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করার জন্য শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইমাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি শাহেলী পারভীনসহ শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী মশাল প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শাখার শিক্ষার্থীদের পরিবেশনায় কুচকাওয়াজ এবং দেশাত্মবোধক ডিসপ্লে উপভোগ করেন। পরে তিনি বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com