আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

হবিগঞ্জে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক হস্তান্তর

রবিবার, ২৬ জুলাই ২০২৬
হবিগঞ্জে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক হস্তান্তর
সংবাদটি শেয়ার করুন....

শাহ পরান হাওলাদার : গ্রাহকসেবার প্রতি অঙ্গীকার ও মানবিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এরই ধারাবাহিকতায় ২৬ জুলাই ২০২৬ (রবিবার) হবিগঞ্জের চুনারুঘাট জোনাল অফিসে মরহুম পলিসিহোল্ডার মোঃ আনোয়ার আলী-এর মনোনীত নমিনি ও সহধর্মিণী মোছাঃ সেলিনা আক্তার-এর হাতে ৯৯ হাজার ৭১০ টাকা মৃত্যুদাবির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সহকারী ব্যবস্থাপনা পরিচালক জনাব এইচ এম মিলন রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ শাহ পরান হাওলাদার এবং মৌলভীবাজার, কুলাউড়া ও চুনারুঘাট জোনাল অফিসের সেলস ম্যানেজার অ্যাডভোকেট আবুল হোসেন ইমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট জোনাল অফিসের ব্রাঞ্চ ম্যানেজার জনাব সিরাজুল ইসলাম দুলাল।

প্রধান অতিথির বক্তব্যে এইচ এম মিলন রহমান বলেন, “এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স সবসময় গ্রাহকের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। দ্রুত, স্বচ্ছ ও নির্ভুলভাবে দাবির অর্থ পরিশোধের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।”

বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শাহ পরান হাওলাদার বলেন, “জীবন বীমা শুধু একটি আর্থিক সুরক্ষা নয়, এটি একটি পরিবারের ভবিষ্যতের নিশ্চয়তা। প্রতিটি বৈধ দাবি দ্রুত নিষ্পত্তির মাধ্যমে আমরা আমাদের অঙ্গীকার বাস্তবায়ন করছি।”
অপর বিশেষ অতিথি অ্যাডভোকেট আবুল হোসেন ইমন বলেন, “গ্রাহকের বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আন্তরিক সেবা, সততা এবং দ্রুত দাবি নিষ্পত্তির মাধ্যমে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স মানুষের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

চেক গ্রহণ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় মোছাঃ সেলিনা আক্তার বলেন, “আমার স্বামীর মৃত্যুর পর এই অর্থ আমাদের পরিবারের জন্য অনেক বড় সহায়তা। সময়মতো মৃত্যুদাবির অর্থ পরিশোধ করায় এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

সভাপতির বক্তব্যে জনাব সিরাজুল ইসলাম দুলাল বলেন, “গ্রাহকের আস্থা ও সন্তুষ্টিই আমাদের সফলতার মূল ভিত্তি। ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে গ্রাহকদের সেবা প্রদান অব্যাহত থাকবে।” আরো উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার জনাব মোঃ সাগর ও ইউনিট ম্যানেজার তুহিন মিয়া।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বীমা প্রতিনিধি, গ্রাহক, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুম মোঃ আনোয়ার আলী-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা জীবন বীমার গুরুত্ব তুলে ধরে সমাজের সর্বস্তরের মানুষকে ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে জীবন বীমার আওতায় আসার আহ্বান জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৮ অপরাহ্ণ | রবিবার, ২৬ জুলাই ২০২৬

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com