

গণবার্তা রিপোর্ট: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৩৭৬তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান একে আজাদ সভায় সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালক ড. আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, আব্দুল করিম, মো. আব্দুল বারেক, আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, মো. তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক, তাহেরা ফারুক ও জেবুন নাহার, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, কেএএম মাজেদুর রহমান ও নাসির উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ প্রমুখ সভায় অংশ নেন।

Posted ৫:১৯ এএম | শনিবার, ০৬ এপ্রিল ২০২৪
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


