আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

পিপলস ইন্স্যুরেন্সের স্বতন্ত্র পরিচালক হলেন দিলশাদ আহমেদ

সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
পিপলস ইন্স্যুরেন্সের স্বতন্ত্র পরিচালক হলেন দিলশাদ আহমেদ
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্ট: পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের স্বতন্ত্র পরিচালক নিযুক্ত হয়েছেন দিলশাদ আহমেদ। প্রতিষ্ঠানটির ষষ্ঠ এনআরসি কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আগামী তিন বছরের জন্য এ নিয়োগ প্রদান করেছে। পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪৩১তম পরিচালনা পরিষদের বোর্ড সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন দিলশাদ আহমেদ। আহমেদ এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা ও সিইও দিলশাদ আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

প্রডাক্ট ব্র্যান্ডিংয়ে অভিজ্ঞ দিলশাদ আহমেদের বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ২০০৬ সালে দেশের সেরা ১০ এজেন্সি অ্যাওয়ার্ড অর্জন করে। বিজনেস নেটওয়ার্কিং নিয়ে বিশ্বসেরা ভারতীয় প্রতিষ্ঠান স্টিলমিন্টের পার্টনার হিসেবে দিলশাদ আহমেদ দেশে এ পর্যন্ত চারটি আন্তর্জাতিক স্টিল কনফারেন্স আয়োজন করেছেন, যেখানে প্রতিটি কনফারেন্সে ২৫টির অধিক দেশের ৫০০ ডেলিগেটস অংশগ্রহণ করেন। এছাড়া দিলশাদ আহমেদ গ্লোবাল স্কলার স্কুল অ্যান্ড কলেজ ট্রাস্ট্রি বোর্ডের মেম্বার সেক্রেটারি ও স্টার ল্যাব, চট্টগ্রামের পরিচালক। তিনি রোটারি ইন্টারন্যাশনালের সদস্য ও পল হ্যারিস ফেলো (পিএইচএফ)।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com