

শাহ পরাণ সুজন : এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মানিকগঞ্জ অঞ্চলের বীমা গ্রাহক অরুণ হালদারের নমিনি স্ত্রী রিমা হলদার হাতে ২,০৮,৭৬০/- (দুই লক্ষ আট হাজার সাতশত ষাঠ) টাকার মৃত্যুদাবি চেক ২৮ জুন ২০২৫ তারিখে হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো: শাহ্ জামাল হাওলাদার।
মৃত্যুদাবী চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা-২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনাব মো. জসিম উদ্দিন, সহকারী ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা, জনাব মোহাম্মদ এমরান, এসইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং), ঢাকা, জনাব মো. মিজানুর রহমান, ইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং), ঢাকা এবং প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান জনাব মো. মাহমুদুল ইসলাম।
সভাপতিত্ব করেন মানিকগঞ্জ বিভাগীয় কার্যালয়ের জিএম ও ইনচার্জ জনাব অমরেশ চন্দ্র মন্ডল। অনুষ্ঠান শেষে ব্যবসা সফল কর্মকর্তাদের সাফল্যর স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট উপহার দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং স্থানীয় কর্মী-কর্মকর্তাগণ নগদ প্রথমবর্ষ প্রিমিয়াম জমা করেন।

Posted ৬:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫
hacked by trenggalek6etar | Gano Barta


