আজ, Wednesday


১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪
সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :

সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান মেজর (অব.) এম এ মান্নানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

(৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শামীম খন্দকার তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আব্দুল মান্নান ও অন্য আসামিরা পরস্পর যোগসাজশ, ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গকরণ, অসদাচরণ ও প্রতারণামূলকভাবে কাগজে প্রতিষ্ঠান মেসার্স টেলিকম সার্ভিস লিমিটেডের নামে ৮ কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তিনি বিদেশ পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তিনি যেন বিদেশ পালিয়ে যেতে না পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আবশ্যক।

Facebook Comments Box
advertisement

Posted ১২:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com