আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সন্ধানী লাইফের ১৪তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ব্রোঞ্জ অর্জন

সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
সন্ধানী লাইফের ১৪তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ব্রোঞ্জ অর্জন
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্ট :
সন্ধানী লাইফ ইনস্যুরেন্স ১৪তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ব্রোঞ্জ অর্জন করেছে। ১৪ নভেম্বর ২০২৪ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান সন্ধানী লাইফকে এ পুরস্কার প্রদান করা হয়। সন্ধানী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার এর হাতে এই পুরস্কার তুলে দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ সেলিম উদ্দিন ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান এফসিএমএ।
২০২৩ সালের কর্পোরেট গভর্ন্যান্স, ট্রান্সপারেন্সি ও জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ সন্ধানী লাইফ ইনস্যুরেন্সকে দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ-আইসিএমএবি উক্ত অ্যাওয়ার্ড প্রদান করে। উল্লেখ্য আইসিএমএবি দেশের পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানীগুলোর মধ্যে ৪৬টি প্রতিষ্ঠানকে এ বছর বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করে।উল্লেখ্য, প্রতিষ্ঠানটি দীর্ঘ ৫ বছর ধরে ধারাবাহিকভাবে গোল্ড ও সিলভারসহ এ অ্যাওয়ার্ড অর্জন করে আসছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com