আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

শীতার্তদের ৩ হাজার কম্বল দিলেন পরিবেশমন্ত্রী

শনিবার, ২০ জানুয়ারি ২০২৪
শীতার্তদের ৩ হাজার কম্বল দিলেন পরিবেশমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ‘সবসময় জনগণের পাশে থাকব, তাদের পরিপূর্ণভাবে সেবা করব। জনগণকে দেয়া প্রতিটি অঙ্গীকারই আমরা একে একে পূরণ করব। নৌকা প্রতীকের ওপর আপনারা আস্থা রেখেছেন, আমরা আপনাদের সিদ্ধান্তকে সম্মান জানাব। আসুন আমরা সবাই মিলে জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি।’

গতকাল পূর্ব বাসাবো প্রিন্স গার্ডেন মাঠে শীতার্তদের মধ্যে তিন হাজার কম্বল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী এসব কথা বলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম অহিদুজ্জমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও আতিথেয়তা বিভাগের অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়েমেন জো, চিত্রনায়িকা শিমলা এবং স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত পরিবেশমন্ত্রী বলেন, ‘আমি একজন মন্ত্রী, এর চেয়ে বড় পরিচয় আমি ঢাকা-৯-এর সংসদ সদস্য। আমি একটি নির্দিষ্ট প্রতীকে নির্বাচন করলেও দলমত নির্বিশেষে সবাই আমার এলাকার জনগণ। আগামী পাঁচ বছর আপনাদের সেবা করে যাব।’

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ২০ জানুয়ারি ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com