

নিজস্ব প্রতিনিধি: শীতার্ত ও অসহায় চা-শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল বিতরণ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে কম্বল বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের কোনো মানুষের পেটে যাতে ক্ষুধা না থাকে, সে লক্ষ্যে আমি কাজ করে যাবো। ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য সবাইকে একত্রে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
এ সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Posted ২:২৮ পিএম | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


