আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

শরীয়তপুরে পপুলার লাইফের বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫
শরীয়তপুরে পপুলার লাইফের বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্ট :
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের শরীয়তপুর অঞ্চলের বীমা গ্রাহকের ২ কোটি ৩৬ লক্ষ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। (১ জানুয়ারী) সকালে শরীয়তপুর দুবাই প্লাজায় এ ব্যবসা উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়। পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ সৈয়দ আবুল খায়েরের সভাপতিত্বে ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্টোল) নওশের আলী নাঈম, আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ ও জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়া, প্রকল্প ইনচার্জ কবির হোসেন হাওলাদার, জেনারেল ম্যানেজার সোহানুর রহমান সুরুজ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল-আমিন বীমা প্রকল্পের সার্ভিস সেল ইনচার্জ নান্নু মৃধা প্রমুখ।

ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে বীমাদাবীর ২ কোটি ৩৬ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com