

দেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৪ মে) বিকেলে প্রধান উপদেষ্টার দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। রোববার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আমাকে একজন উপদেষ্টা কল দিয়েছিলেন। আগামীকাল সর্বদলীয় বৈঠক হবে, সেখানে থাকতে পারব কি না জানতে চেয়েছেন তিনি। রোববার বিকেল ৫টা থেকে বৈঠক হতে পারে বলে জানান মঞ্জু।
সূত্র জানায়, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিকে শনিবার বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির প্রতিনিধি এবং রাত সাড়ে ৮টায় জামায়াত ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

Posted ১২:২৪ পিএম | শনিবার, ২৪ মে ২০২৫
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


