আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

মৌলভীবাজারে এনআরবি ইসলামিক লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

শনিবার, ২৫ জুলাই ২০২৬
মৌলভীবাজারে এনআরবি ইসলামিক লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
সংবাদটি শেয়ার করুন....

শাহ পরান হাওলাদার : এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মৌলভীবাজার জোনাল অফিসে মরহুম পিংকি বেগম-এর জীবনবীমার মৃত্যুদাবির ১,১৬,৯১০ (এক লক্ষ ষোল হাজার নয়শত দশ) টাকা তাঁর মনোনীত নমিনি মোছা. রুকেয়া বেগম-এর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এইচ এম মিলন রহমান, সহকারী ব্যবস্থাপনা পরিচালক (প্রধান কার্যালয়), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহ পরান হাওলাদার, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (প্রধান কার্যালয়) এবং জনাব এ্যাড ভোকেট আবুল হোসেন ইমন, সেলস ম্যানেজার, মৌলভীবাজার জোনাল অফিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মখলিছুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার (ইনচার্জ), মৌলভীবাজার জোনাল অফিস।

প্রধান অতিথির বক্তব্যে জনাব এইচ এম মিলন রহমান বলেন, “জীবনবীমা শুধু একটি আর্থিক সুরক্ষা নয়, এটি একটি পরিবারের ভবিষ্যতের নিশ্চয়তা। এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গ্রাহকের প্রতি দেওয়া প্রতিটি অঙ্গীকার নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করে আসছে। বৈধ মৃত্যুদাবির অর্থ দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে পরিশোধের মাধ্যমে আমরা গ্রাহকের আস্থা অটুট রাখতে বদ্ধপরিকর।”

বিশেষ অতিথির বক্তব্যে জনাব শাহ পরান হাওলাদার বলেন, “আজকের এই মৃত্যুদাবির অর্থ হস্তান্তর আমাদের প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি রক্ষার একটি বাস্তব উদাহরণ। একজন গ্রাহকের অনুপস্থিতিতে তাঁর পরিবারের পাশে দাঁড়ানোই জীবনবীমার মূল উদ্দেশ্য। এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ভবিষ্যতেও দ্রুত, স্বচ্ছ ও মানবিক সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রাখতে নিরলসভাবে কাজ করে যাবে।”

অনুষ্ঠানের শেষে মরহুম পিংকি বেগম-এর মনোনীত নমিনি মোছা. রুকেয়া বেগম-এর হাতে মৃত্যুদাবির চেক তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠানটির গ্রাহকসেবার ধারাবাহিকতা ও প্রতিশ্রুতি রক্ষার এই উদ্যোগের প্রশংসা করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:১০ অপরাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২৬

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com