আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

মুলাদীতে প্রচারণার প্রথম দিনেই ট্রাক প্রতীক নিয়ে সারা ফেলেছে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান

মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
মুলাদীতে প্রচারণার প্রথম দিনেই ট্রাক প্রতীক নিয়ে সারা ফেলেছে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান
সংবাদটি শেয়ার করুন....

মুলাদী প্রতিনিধি : মুলাদীতে প্রচারণার প্রথম দিনেই ট্রাক প্রতীক নিয়ে ব্যাপক সারা ফেলেছে জনতার প্রার্থী হিসেবে পরিচিতি পাওয়া বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান।

মুলাদী-বাবুগঞ্জ উপজেলার তৃণমুলের সাধারণ ভোটারদের পছন্দের প্রার্থী আতিকুর রহমানকে আবারও ভোটের মাঠে পেয়ে উদজীবিত তারা। দল-মতের উর্দ্ধে উঠে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চায় সাধারণ মানুষ। সাধারণ ভোটারদের ধারণা আতিকুর রহমান মুলাদী-বাবুগঞ্জ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে এ অঞ্চলের প্রান্তিক জনপদে ব্যাপক উন্নয়ন করবেন তিনি।

দীর্ঘদিন যাবত মুলাদী-বাবুগঞ্জ উপজেলার সাধারণ মানুষের পাশে থেকে তাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান। করোনাকালীন জাতীয় দুর্যোগের সময় আতিকুর রহমান ব্যক্তিগত অর্থ্যায়নে মুলাদী-বাবুগঞ্জ উপজেলার তৃণমুলে মানুষের দ্বারে দ্বারে ছুটে গিয়ে সাহায্যের হাত বাড়ীয়ে দিয়েও ব্যাপক সারা ফেলেছেন।

স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমানের সততা, নিষ্ঠা ও দেশ প্রেমের মহত্বের কারনে দুই উপজেলার সাধারণ মানুষ তাকেই এমপি হিসেবে দেখতে চায়। বিএনপি নির্বাচনে না আসায় এবং এ আসনে আওয়ামীলীগের প্রার্থী না থাকায় এখানকার সাধারণ ভোটাররা যোগ্য স্বতন্ত্র প্রার্থীর উপরেই আস্থা রাখতে পারে বলে ধারণা করছেন স্থানীয় সচেতন মহল।

ট্রাক প্রাতীকের স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান বলেন, আমি সাধারণ মানুষের প্রার্থী হয়ে নির্বাচনি মাঠে এসেছি, আমি মৃত্যুর আগ পর্যন্ত মুলাদী-বাবুগঞ্জের মানুষের কল্যানে কাজ করে যাবো।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com