আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

বিএনপি-জামায়াত মানুষ হত্যা করে: এমপি নূরুন্নবী চৌধুরী 

রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
বিএনপি-জামায়াত মানুষ হত্যা করে: এমপি নূরুন্নবী চৌধুরী 
সংবাদটি শেয়ার করুন....
অপু হাসান, ভোলা প্রতিনিধি:
ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বিএনপি-জামায়াতের সঙ্গে এখন জনগণ নেই। যার জন্যই তারা নির্বাচনে আসেনি। পরাজয় নিশ্চিত জেনে আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা অব্যাহত রেখেছে বিএনপি। তারা সন্ত্রাসের রাজনীতি করে। আগুন-সন্ত্রাসের মাধ্যমে বিএনপি-জামায়াত মানুষ হত্যা করে। তবে বাংলার মাটিতেই জনগণ তাদের বিচার করবে।
রোববার সকালে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের  চরমোল্লাজী এলাকার ভূঁইয়া বাড়িতে নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
এমপি নূরুন্নবী চৌধুরী বলেন, মানুষ এখন আর আগুন-সন্ত্রাস চায় না, তারা চায় শান্তি ও উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে তা নিশ্চিত করা হয়েছে। তাই এখন দেশের জনগণ আওয়ামী লীগের ওপর বিশ্বাস রাখে, তারা জানেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশ বহুদূর এগিয়ে যাবে। এ জন্য নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করতে সকলকে এখন থেকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ধলীগৌরনগর ইউনিয়ন উত্তর শাখা আওয়ামী লীগের সভাপতি মো. মাকসুদুর রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, ধলীগৌরনগর ইউপি চেয়ারম্যান হেদায়েদুল ইসলাম মিন্টুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৭ অপরাহ্ণ | রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com