আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে সন্দেহজনক বস্তু, পরীক্ষা করছে পুলিশ

শনিবার, ০১ আগস্ট ২০২৬
মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে সন্দেহজনক বস্তু, পরীক্ষা করছে পুলিশ
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: কাউন্টার টেররিজম ও আন্তঃদেশীয় অপরাধ ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক বলেন, প্রায় একই সময়ে মিরপুর ও তেজগাঁও এলাকায় বোমাসদৃশ বস্তু পাওয়ার খবর এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে তাদের দল কাজ করছে। বস্তু দুটি বিস্ফোরক কিনা, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ সন্দেহজনক বস্তু পাওয়ার খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি পরীক্ষা করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও আন্তঃদেশীয় অপরাধ ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল। আজ শনিবার দুপুরে এ ঘটনার খবর পাওয়া যায়।কাউন্টার টেররিজম ও আন্তঃদেশীয় অপরাধ ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক বলেন, প্রায় একই সময়ে মিরপুর ও তেজগাঁও এলাকায় বোমাসদৃশ বস্তু পাওয়ার খবর এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে তাদের দল কাজ করছে। বস্তু দুটি বিস্ফোরক কিনা, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেন, দুপুরের দিকে তারা বিষয়টি জানতে পারেন। পরে বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে যায়। তিনি জানান, বস্তুটি তাৎক্ষণিকভাবে বিস্ফোরক কিনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করছেন। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পিলারের পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। সেটি সন্দেহজনক মনে হওয়ায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৭ অপরাহ্ণ | শনিবার, ০১ আগস্ট ২০২৬

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com