

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় পোশাককর্মী সাথী আক্তারের ওপর অ্যাসিড নিক্ষেপ ও হত্যা মামলায় সাবেক স্বামী মো.নাঈম মল্লিককে (৩১) মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডদ প্রদান করেছেন আদালত।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
নিহত সাথী আক্তার (২০) সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নের কাটাখালী ফেরাজীপাড়ার আব্দুস সাত্তারের মেয়ে। তিনি ঢাকার ধামরাইয়ের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। দণ্ডিত নাঈম মল্লিক মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকার মৃত নিজাম মল্লিকের ছেলে।
এজহারপত্রে জানা যায়, ২০২২ সালের ২৯ জানুয়ারি দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় সাবেক স্ত্রী সাথী আক্তারকে অ্যাসিড নিক্ষেপ করেন স্বামী নাঈম মল্লিক। অ্যাসিডে সাথী আক্তারের হাত-মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এরপর শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মারা যান তিনি ।
পরে এ ঘটনায় নিহতের মামা লাল মিয়া বাদি হয়ে সাটুরিয়ায় থানায় অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা করেন। এরপর আদালতের বিচারক উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আসামির উপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

Posted ৮:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪
hacked by trenggalek6etar | Gano Barta


